আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু
নিজস্ব প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। (০৬ জুলাই)মঙ্গলবার থেকে এ নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়।
এ সময় পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মারুফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ওহিদ্দুজ্জামান, আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলতাব হোসেন, আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাকিল শেখ, আব্দুল মোতালেব ও হারেজ আলী, ঠিকাদারি প্রতিষ্ঠান নদী এন্টারপ্রাইজের কর্ণধার মোয়াজ্জেম হোসেন, শিক্ষক মাইদুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় এবং পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নতুন এ ভবন নির্মাণ করা হচ্ছে।




No comments