ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের কৃতি সন্তান আব্দুল হক ৩৪ তম বিসিএস ক্যাডার ফোরামের সহ-সভাপতি নির্বাচিত


এম এ আলিম রিপনঃ ৩৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ফোরাম নির্বাচনে পাবনা জেলার সুজানগর উপজেলার কৃতিসন্তান আব্দুল হক সহ-সভাপতি (ঢাকা মহানগর) পদে নির্বাচিত হয়েছেন।গত ২৭ জুলাই রোজ শনিবার  ৩৪ তম বিসিএস ক্যাডার ফোরামের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৪ তম বিসিএস ক্যাডার ফোরাম নির্বাচন কমিশন তথ্যমতে জানা যায় উক্ত নির্বাচনে ৭২৮জন ভোটারের মধ্যে ৭০৩জন ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে মোঃ আব্দুল হক (প্রভাষক, রসায়ন) ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কেয়া সুলতানা পান ২০৮ ভোট। এছাড়া সভাপতি পদে সরকার মোঃ শফিউল্লাহ দিদার ও সাধারণ সম্পাদক পদে হুমায়ন কবির নির্বাচিত হন। এদিকে সুজানগরের কৃতি সন্তান আব্দুল হক ৩৪ তম বিসিএস ক্যাডার ফোরামের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পাবনা-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকার মৃত এজেম উদ্দিন প্রাং এর কনিষ্ঠ পুত্র আব্দুল হক ছাত্র জীবনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালের এস এস সি এবং ২০০২ সালে এন এ কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহন করে উভয় পরীক্ষায় স্টার মার্কস নিয়ে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগ থেকে ২০০৮ সালে স্নাতক ও ২০০৯ সালে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শেষে ২০১৬ সালে ১লা জুন তিনি ৩৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন।

No comments

Powered by Blogger.