ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ঈদে তীব্র যানজটের রং ছড়িয়েছে সুজানগর পৌর বাজারে


এম এ আলিম রিপনঃ  অবৈধ ব্যাটারী চালিত অটোভ্যান, রিক্সা, সিএনজি, বিভিন্ন মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পৌর বাজারের প্রধান সড়ক দিয়ে  মাত্রারিক্ত চলাচলের কারণে যানজটের মাত্রা বেড়েই চলেছে সুজানগর পৌর বাজারে। কোন ভাবেই যেন থামছে না সুজানগর পৌর শহরের এ যানজট। সুজানগর পৌরসভা কর্তৃপক্ষ বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহনের পরও যেন নিয়ন্ত্রণে আসছে না শহরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা যানজট। তবে পুলিশের পক্ষ থেকে যানজটের জন্য দায়ী করা হচ্ছে অবৈধ অটোভ্যান গাড়ির সংখ্যা বৃদ্ধি, আর ফুটপাত দখলকে। এতে করে যানজটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় ও বাইরে থেকে আসা লোকজনকে। 

শুস্ক মৌসুমে রৌদ্রের তীব্রতা আর বর্ষা মৌসুমে বৃষ্টির সাথে যানজটের মাত্রা অসহনীয় করে তুলেছে শহরবাসীর নিত্য নৈমত্তিক জীবন যাত্রাকে। প্রতি সপ্তাহের হাটবার রবি ও বুধবার যানজট লেগে থাকলেও বর্তমানে ঈদকে সামনে রেখে সেই যানজটের রং ছড়িয়েছে শহরের অলি-গলিতে। শুধু প্রধান সড়ক নয় পৌর বাজারের নন্দিতা হলরোডেও যানজট তীব্র আকার ধারণ করেছে।এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শহরবাসী। একদিকে বৃষ্টি আর গরমের তীব্রতা অন্যদিকে মারাত্মক যানজট সবমিলিয়ে ভোগান্তিটা যেন বেড়েই চলেছে। যানজটে নাকাল শহরবাসীকে ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ২৫ থেকে ৩০ মিনিট। সকাল থেকে দুপুর আবার বিকাল থেকে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত শহরের যানজট লেগেই থাকে। এতে করে যেমন করে মানুষ কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে, ঠিক তেমনি ভাবে নষ্ট ব্যাঘাত ঘটছে মানুষের নিত্য নৈমত্তিক কর্মকান্ডেও।  

পৌরসভার ভবানীপুর এলাকার আব্দুস সবুর যানজট প্রসঙ্গে তিনি বলেন, ছোট্ট এই শহরে চাহিদার চেয়ে অতিরিক্ত ব্যাটারী চালিত অটোভ্যান সহ বিভিন্ন প্রকার যানবাহনের চলাচলের সংখ্যা বেড়ে গেছে। ফলে যানজটের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। সুজানগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম জানান যানজট নিয়ন্ত্রণে  সুজানগর পৌরসভা কর্তৃপক্ষের পাশাপাশি থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। তবে সড়কের সাম্প্রতিক সময়ে চাহিদার চেয়ে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়া ও ফুটপাত দখল হওয়ার কারণে যানজট বাড়ছে। 

সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাব জানান ইতিমধ্যেই যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে মিটিং করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এবং পদক্ষেপসমূহ সঠিকভাবে বাস্তবায়ন হলে যানজটের এ সমস্যা আর থাকবেনা বলে আশা প্রকাশ করেন পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। এছাড়া যানজট নিরসনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে পৌর সিকিউরিটি গার্ড সদস্যরা বলেও জানান তিনি।উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান পৌর শহরের এই যানজট নিরসনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

No comments

Powered by Blogger.