ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন


এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ইসলামী ব্যাংক এসএম/ই কৃষি শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। (০৬আগস্ট) মঙ্গলবার পৌর সদরে অবস্থিত আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে এবং  ব্যাংকের সুজানগর শাখার ব্যবস্থাপক সৈয়দ আব্দুল লতিফের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া সুজানগরে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, সুজানগর প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য একিউএম শামছুজ্জোহা বুলবুল, উক্ত প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনছার আলী, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান, আবু দাউদ, মাহবুবুর রহমান ও রায়হান আলী প্রমুখ।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ব্যক্তির মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন । শেষে আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায় উক্ত প্রকল্পের আওতায় সুজানগর ইসলামী ব্যাংক এসএম/ই কৃষি শাখার অধিন পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মধ্যে ২৫‘শ ৭৩টি ফলদ বৃক্ষ  চারা বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.