সুজানগর উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা উপহার প্রদান
আনিসুর রহমান আনিসঃ সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আবুল কাশেমের কনিষ্ঠ পুত্র সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহীনুজ্জামান শাহীন কে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। গত রবিবার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহন করার পর শাহীনুজ্জামান শাহীন এর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে তার হাতে শুভেচ্ছা উপহার প্রদান করেন তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা। এ সময় সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহীনুজ্জামান শাহীন তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এ জন্য সুজানগরবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।




No comments