ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে বিয়ের আসর থেকে কনে উধাও


এম এ আলিম রিপনঃ সুজানগরে এক বিয়ের আসর থেকে কনে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় এন এ কলেজের প্রভাষক শফিকুল ইসলামের মেয়ে এবং সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্রী সেতু ইসলামের সাথে পারিবারিকভাবে তাঁতীবন্দ ইউনিয়নের মধুপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে শামীম হোসেনের বিয়ের দিন ধার্য হয় (২৩ আগস্ট) শুক্রবার। 

সেই অনুযায়ী মেয়েটির পরিবার স্বল্প পরিসরে অনুষ্ঠানে মাধ্যমে বিয়ের সকল আয়োজনও সম্পন্ন করে। সেই অনুযায়ী বর সহ বরযাত্রীরা মাইক্রোবাসযোগে কনের  বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় মেয়ে বাড়ির লোকজন কনের ঘরে গিয়ে দেখেন কনে নেই। পরে বিভিন্ন স্থানে সন্ধান করেও কনে কে না পাওয়ায় বর সহ বরপক্ষের লোকজন বিয়ে বাড়ী ত্যাগ করে চলে যায়। 

পরে এ ঘটনায় মেয়েটির পিতা সুজানগর পৌরসভার রাণীনগর এলাকার আলিম শেখের ছেলে ও নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ থেকে ২০১৯ সালে এইচ এস সি পাশ করা নাছিম শেখ সহ কয়েকজনকে অভিযুক্ত করে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে মেয়েটির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় উক্ত নাছিম শেখের পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখান করায় উক্ত নাছিম শেখ সহ তার পরিবারের লোকজন কৌশলে মেয়েটিকে নিয়ে গেছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে  স্থানীয় এলাকার কয়েকজন ব্যক্তি জানান বিগত প্রায় ৫ বছর আগে থেকে নাছিম ও সেতুর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ কারণেই তারা দুইজন অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন বলে তাদের ধারণা। 

এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম জানান থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। এবং(২৬ আগস্ট) সোমবার থানায় এনে নাছিম শেখের মা কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।আশাকরছি খুব দ্রুতই মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

No comments

Powered by Blogger.