ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন



এম এ আলিম রিপনঃ ‘মাছে-ভাতে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে (২৬ আগস্ট) সোমবার সুজানগর উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। ২০১৯-২০ইং আর্থিক বছরের রাজস্ব খাতের আওতায় ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সুজানগর উপজেলার গাজনার বিলে ও উপজেলা পরিষদ পুকুরে এ পোনামাছ অবমুক্তকরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে এ পোনামাছ অবমুক্তকরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পোনামাছ গ্রহন ও অবমুক্তকরণ কমিটির ২য় প্রধান উপদেষ্টা শাহীনুজ্জামান শাহীন। 

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ ও জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক  আয়নাল হক। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আব্দুল হালিম। অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সামছুল আলম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, বিআরডিবি’র সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল), পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, যুবলীগ নেতা রুহুল সদ্দার, ঠিকাদারী প্রতিষ্ঠান কথা মৎস্য খামারের কর্ণধার কামরুজ্জামান কালু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ উপরোক্ত স্থান সমূহে পোনামাছ অবমুক্তকরণ করেন। 

সুজানগর উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানাযায় সুজানগর উপজেলার গাজনার বিলের পূর্বপাড়ে ১৫ কেজি, বিলের পশ্চিম পাড়ে ১৫০ কেজি  ও উপজেলা পরিষদ পুকুরে ৫৭ কেজি সহ সর্বমোট ৩৫৭ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা এদিন অবমুক্তকরণ করা হয়। 

No comments

Powered by Blogger.