ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ২য় শ্রেনীর ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের জয়দেব কুমার দাস নামক এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি স্থানীয় হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। 

এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন। জানা যায় শুক্রবার দুপুরে খেলনা কিনে দেবার কথা বলে বাড়ির পাশে বড়ই বাগানে প্রতিবেশি জয়দেব কুমার দাস শিশু মেয়েটিকে একা পেয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় পাশ দিয়ে জনৈক আব্দুর রাজ্জাক নামক এক ব্যক্তি যাবার সময় বিষটি দেখে ফেলে এগিয়ে গেলে জয়দেব পালিয়ে যায়।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। প্রাথমিক পর্যায়ে ভিকটিমের পরিবার বিষয়টি থানাকে জানাতে চায়নি। বিষয়টি সামাজিক ভাবে ছড়িয়ে পরলে আমরা ভিকটিমের পরিবারকে থানাতে নিয়ে আসি। 

ভিকটিমের পরিবার ও ভিকটিমের সাথে কথা বলেছি। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে থানাতে একটি ধর্ষনের চেষ্টা করা হয়েছে এই মর্মে একটি মামলা দায়ের করেছে। এ সময় তিনি আরো জানায় থানায় দায়েরকৃত এজাহারে শিশুটি হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী বলে তার পিতা উল্লেখ করেছেন। সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান  থানা পলিশ ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্তকারীকে গ্রেফতারের করছে।

No comments

Powered by Blogger.