সুজানগরের প্রসেস সার্ভার আবু বক্কারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রসেস সার্ভার আবু বক্কারের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সুজানগর উপজেলার ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারি কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদে দুপুর ২টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সি, এ নিজাম উদ্দিন, অফিস সহকারি মোজাহার হোসেন, পাবনা জেলা ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারি কল্যাণ সমিতির যুগ্ন সম্পাদক আব্দুস শুকুর, উপজেলার ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহায়ক নজরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অফিস সহায়ক রইচ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক কাজেম উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন সুজানগর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মতিন। এর আগে মরহুম আবু বক্কারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। উল্লেখ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট পাবনার হেমায়েতপুর তার নিজ বাসায় ইন্তেকাল করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রসেস সার্ভার আবু বক্কার।




No comments