সুজানগর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (২৫ আগস্ট) রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিধান চন্দ্র ঘোষ ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ও চর সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.দোলোয়ার হোসেন। পরে ২০১৯ সালের এস এস সি ও সমমান পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এ প্লাস প্রাপ্ত ২৫৬ জন এবং ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৯০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।






No comments