চরতারাপুরে বাক্কু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ বাক্কু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শুকচর পুকুরপাড় হাতেম আলী ক্লাবের উদ্যোগে সোমবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
চরতারাপুর ইউপি চেয়ারম্যান ও প্রয়াত আমিনুল হক বাক্কুর ভাই রবিউল হক টুটুলের সভাপতিত্বে সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত আমিনুল হক বাক্কু’র স্মরণে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য বকুল খান, সমাজ সেবক সন্তেষ প্রাং, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, বিশিষ্ট সমাজ সেবক ওহাব প্রাং, মকছেদ আলী, চরতারাপুর ইউপি সদস্য আলতাফ হোসেন, আজাদ শেখ, সমাজ সেবক নূরুন্নবী, রেজাউল প্রাং, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিদ, শাহজাহান শেখ, কুদ্দুস প্রাং, কাশেম প্রাং ও জালাল প্রাং ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক ও সুজানগর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু। খেলাটির সহযোগিতায় রয়েছেন ঐতিহ্যবাহী শুকচর পুকুরপাড় হাতেম আলী ক্লাবের সাইদুল ইসলাম, শাহীন, খোকন, আসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় কোলচরি মাঠে বাক্কু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় ট্রাইবেকারে খলিলপুর ফুটবল একাদশ ৪-৫ গোলে চরবলরামপুর মিতালী ফুটবল একাদশের কাছে পরাজিত হয়। উল্লেখ্য ২০০৪ সালের ১৮ এপ্রিল সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জনপ্রিয় নেতা আমিনুল হক বাক্কু।




No comments