ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর থানার এসআই রেজাউল ও এএসআই রাসেল কে বিদায়ী সংবর্ধনা প্রদান


এম এ আলিম রিপনঃ  সুজানগর থানার এসআই রেজাউল করিম আকন্দ এবং এ এস আই রাসেল উদ্দিন কে  বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।  এস আই রেজাউল করিম সুজানগর থানা থেকে ফরিদপুর এবং এএসই রাসেল উদ্দিন ইশ্বরদী থানায় বদলী হওয়ায় সুজানগর থানা পুলিশের পক্ষ থেকে তাদেরকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

রোববার সন্ধ্যায় থানা চত্বরে সুজানগর থানার ওসি শরিফুল আলমের সভাপতিতে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি(তদন্ত) হাদিউল ইসলাম। 

এস আই মানিক উদ্দিনের সঞ্চালনায়  বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী এস আই রেজাউল করিম, সুজানগর থানার এস আই অর্জুন কুমার মজুমদার, মাসুদ রানা, মশিউর রহমান, বিদায়ী এএস আই রাসেল উদ্দিন, সুজানগর থানার এএসআই  মোশারফ হোসেন, রুহুল আমিন, শফিকুল ইসলাম, সুজানগর থানার মুন্সি শ্রী শ্যামল কুমার দেব প্রমুখ। 

পরে বিদায়ী এসআই রেজাউল করিম আকন্দ এবং এ এস আই রাসেলকে বদলি জনিত বিদায় উপলক্ষে সুজানগর থানা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। উল্লেখ্য ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সুজানগর থানায় এস আই রেজাউল করিম যোগদানের পর থেকেই তিনি তার কর্ম দক্ষতার দ্বারা সুজানগরবাসীর মন জয় করে নেন। 

দীর্ঘ প্রায় ৪ বছর সুজানগর থানায় দায়িত্ব পালনকালে সন্ত্রাস, মাদক, ইভটিজিং জঙ্গিবাদ প্রতিরোধ সহ বিভিন্ন মামলার মূল রহস্য উদঘাটনে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করায় সুজানগবাসী ভালবেসে তার নাম দেন ফাটাকেস্ট।  এক প্রতিক্রিয়ায় এস আই রেজাউল করিম জানান নতুন কর্মস্থলে গিয়েও তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে যেতে পারেন এ জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। রেজাউল করিম বগুড়া জেলার সোনাতলা  থানার কামার পাড়া গ্রামের সন্তান।তিনি পারিবারিক জিবনে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

No comments

Powered by Blogger.