ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

অজানার উদ্দেশে পাড়ি দেওয়া সুজানগরের দুই স্কুল ছাত্রী উদ্ধার


এম এ আলিম রিপনঃ  অজানার উদ্দেশে পাড়ি দিয়েছেন সুজানগরের দুই স্কুল ছাত্রী। এদের মধ্যে একজন সুজানগর পৌরসভায় অবস্থিত শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং অপরজন একই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। জানা যায় গত (২৪ আগস্ট) শনিবার সকালে বিদ্যালয়ে যাবার উদ্দেশে তারা উভয়ই নিজ নিজ বাড়ী থেকে বের হয়। পরে বিদ্যালয় ছুটির পরেও নিজ বাড়ীতে তারা না যাওয়ায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারগুলোর পক্ষ থেকে সুজানগর থানায় একটি জিডি করা হয়। পরে রবিবার তাদেরকে উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে উদ্ধারের পর উক্ত মেয়েদের পরিবারের পক্ষ থেকে শাসন করা হলে এদের মধ্যে ৬ শ্রেণীর ছাত্রীটি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে সুজানগর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তিকৃত ওই ছাত্রী জানায় তারা দুইজনই দুই ছেলের সাথে মোবাইলে পরিচয় হওয়ার পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর একইদিনে তারা পরামর্শ করে নিজ নিজ প্রেমিকদের কাছে চলে যায়।

No comments

Powered by Blogger.