সুজানগরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত
এম এ আলিম রিপনঃ সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা । এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মতো সুজানগর উপজেলায়ও ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সুজানগর উপজেলা প্রশাসনের আহবানে পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে এই অভিযান পরিচালিত হয়। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর পরিস্কার করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পরে অভিযান কর্মসূচি পালনের অংশ হিসাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ দিন সকাল ১০টায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
“নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের নেতৃত্বে বের হওয়া র্যালিতে পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার,মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
শেষে মানুষকে সচেতন করার জন্য পরিস্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ । এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান এ কর্মসূচির মাধ্যমে পৌর শহর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন করা হবে।





No comments