ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসায় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন


এম এ আলিম রিপনঃ সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসায় দুর্নীতি বিরোধী রচনা,বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় এবং অত্র প্রতিষ্ঠানের আয়োজনে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন এবং সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে মাদরাসার সিনিয়র সহকারী মোজাম্মেল হক সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

No comments

Powered by Blogger.