ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর এন এ কলেজের প্রতিষ্ঠাতা ফজলার রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া


এম এ আলিম রিপনঃ সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফজলার রহমানের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) এন এ কলেজের উদ্যোগে অত্র কলেজের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
দোয়া মাহফিলে পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং পৌর মেয়র ও নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য আলহাজ আব্দুল ওহাব, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য শাহীনুজ্জামান শাহীন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য আলহাজ আব্দুল কাদের রোকন।

উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, রাণীনগর ইউপি চেয়ারম্যান জি এম তৌফিকুল আলম পিযুষ,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন তোফা, আব্দুল হাই, আব্দুল কাদের, আওয়ামীলীগ নেতা মরিরুল ইসলাম তরুন, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। 

সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজর অধ্যক্ষ নাদের হোসেন, এন এ কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল, আবউল হাশেম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল মোনায়েম, সোরহাব হোসেন, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, বিআরডিবির সভাপতি একিউএম সামছুজ্জোহা বুলবুল, সাবেক সভাপতি হাবিবুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন সুজানগর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সিদ্দিকুর রহমান। উল্লেখ্য পরপর দুইবার নির্বাচিত সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফজলার রহমান গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫বছর বয়সে ইন্তেকাল। তার নিজ বাড়ী সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের লক্ষিপুর গ্রামে অবস্থিত। 

ফজলার রহমান জীবিত থাকাকালীন তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত পরপর দুইবার সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব করেন এবং তার পিতা প্রয়াত আজগর আলীর নামে ১৯৮৪ সালে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ ও গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য এবং গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন।  

No comments

Powered by Blogger.