ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে


এম এ আলিম রিপনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । 

জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রমের আওতায় সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের অংশ হিসাবে সুজানগরে অনুষ্ঠিত আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শহরের পাশাপাশি গ্রামীণ জনপদের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করার পাশাপাশি গ্রামকে শহরে পরিনত করার লক্ষে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। আর এ কাজে সরকারকে সার্বিক সহযোগিতা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি । 
বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র কন্যা বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য সহ দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এবং যতদিন বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় থাকবে ততদিনই দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাবে বলে জানান তিনি। 

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় ভবানীপুর ৪০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম এবং অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান। 

অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম তরুন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, বিআরডিবির সাবেক সভাপতি হাবিবুর রহমান, সুজানগর মহিলা কলেজের প্রভাষক জাহিদুল হাসান রোজ, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও  সুজানগর প্রেসক্লাবের  কল্যাণ সম্পাদক শ্রী বিজন কুমার পাল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার  সহ সাংগঠনিক সম্পাদক রাজু রায় সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আওয়াল।

No comments

Powered by Blogger.