ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে অবৈধভাবে শিক্ষক নিয়োগ দেবার প্রক্রিয়ার প্রতিবাদ করায় আহত-১


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে  প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় সাইফুল আলম (৪০) নামক এক যুবলীগ নেতা আহত হয়েছেন। সে  স্থানীয় হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে। 

স্থানীয় এলাকাবাসী জানায় গোপনে অবৈধভাবে কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেবার প্রক্রিয়া শুরু করে বিদ্যালয় পরিচালনা কমিটি। পরে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে গিয়ে নিয়মতান্ত্রিকভাবে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের শিক্ষক নিয়োগ দেবার আহ্বান জানিয়ে বাড়ী ফেরার পথে কামালপুর বাজার এলাকা থেকে  সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে সাইফুল আলমকে গুরুত্বর আহত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ঘটনা জানার পরপরই আহত সাইফুল আলমকে দেখতে সুজানগর হাসপাতালে দেখতে ছুটে যান সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় তিনি সাইফুল আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি। 

এদিকে স্থানীয় এলাকার শাহবুদ্দিন আহমেদ শাবু, তোফাজ উদ্দিন বিশ্বাস, খোকন বিশ্বাস, মিল্টন বিশ্বাস,সাদ্দাম বিশ্বাস কে  হামলার এ ঘটনায় অভিযুক্ত করে সাইফুল আলম বাদী হয়ে মঙ্গলবারই সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭। সুজানগর থানা অফিসার ইনর্চাজ বদরুদ্দোজা জানান, মামলার ভিত্তিতে আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। 

No comments

Powered by Blogger.