সুজানগর সার্কেলাধীন পদ্মায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন ২৩৯ জেলের জেল-জরিমানা
এম এ আলিম রিপনঃ মা ইলিশ নিরাপদ প্রজননের লক্ষ্যে গত (০৯ অক্টোবর) ২০১৯ মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের অন্যান্য স্থানের মত সুজানগর সার্কেলাধীন পদ্মায়ও ইলিশ আহরণ নিষিদ্ধ করে সরকার।
এরই আলোকে সরকার ঘোষিত ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত গত ২২দিন নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে পদ্মা নদীতে ইলিশ শিকার করায় সুজানগর সার্কেলাধীন সুজানগর ও আমিনপুর থানার অন্তর্গত পদ্মা নদী থেকে ২৩৯ জন জেলেকে আটক করার পাশাপাশি ৮,৬০,০০০ মিটার কারেন্ট জাল, ও ১৩৩৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান আটককৃতদের মধ্যে ৪২ জন জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের,মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৪ জেলের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৬৩ জন জেলের কাছ থেকে সর্বমোট ৩,১৫,০০০/= টাকা আদায় করা হয়।
এছাড়া অভিযান চলাকালীন সময়ে জব্দকৃত ১৩৩৮ কেজি ইলিশ মাছ বিভিন্ন ইতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে সুজানগর উপজেলার অর্ন্তগত পদ্মা নদী থেকে ১৫০ জেলেকে আটক করা হয়। যাদের মধ্যে ১৪ জন জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের, মোবাইল কোর্টের মাধ্যমে ১০৬ জেলের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ জন জেলের কাছ থেকে সর্বমোট ১,৫০,০০০/= টাকা আদায় করা সহ ৭৮৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
এবং আমিনপুর থানার অর্ন্তগত পদ্মা নদী থেকে ৮৯ জেলেকে আটক করা হয়। যাদের মধ্যে ২৮ জন জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের,মোবাইল কোর্টের মাধ্যমে ২৮জেলের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩ জন জেলের কাছ থেকে সর্বমোট ১,৬৫,০০০/= টাকা আদায় করা সহ ৫৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।




No comments