ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত আদর্শ ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন


এম এ আলিম রিপনঃ ১৯৭২ সালে সরকার কর্তৃক রেজিষ্ট্রেশনকৃত মুক্তিযোদ্ধাদের হাতে গড়া ঐতিহ্যবাহী সুজানগর আদর্শ ক্লাবের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ক্লাবটির পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সুজানগর সচেতন নাগরিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী এ ক্লাবটির সামনে সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহন করেন সুজানগর  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এতে সুজানগর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগন অংশগ্রহন করেন। 

মানববন্ধন শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিআরডিবির সভাপতি একিউএম সামছুজ্জোহা বুলবুল,সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জুয়েল রানা, শরিফুল ইসলাম শরিফ, জয়ন্ত কুমার কুন্ডু, বিজন কুমার পাল, আব্দুর রহিম, সাচ্চু, রতন, সুজন, কাইয়ুম মোল্লা, হাসান, রনি রায়, রাজু রায়, শাহীনুর রহমান শাহীন, এস এম সোহাগ রেদোয়ান নয়ন ও মঞ্জু প্রমুখ। 

বক্তরা তাদের বক্তব্যে সুজানগরের ঐতিহ্যবাহী আদর্শ ক্লাবের জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ,ক্লাবটির কার্যক্রম পূনরায় চালু করা ও দীর্ঘদিনের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ক্লাবটির নতুন কমিটি ঘোষণা করা  সহ বিভিন্ন দাবি জানান  প্রশাসনের  নিকট। 

পরে মানববন্ধনকারীরা সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা অতিদ্রুতই ক্লাবটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল ধরণের আইনগত পদক্ষেপ গ্রহন করার আশ্বাস প্রদান করেন আন্দোলনকারীদের। 

আদর্শ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা জানান ১৯৬৯ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মতিউর রহমান ও মহন,মকবুল হোসেন বেগু সহ  তখনকর কিছু তরুণ যুবকদের নিয়ে ক্লাবটি গঠন করা হয়। এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর  ১৯৭২ সালে  স্থানীয়  শ্রী হরধর হালদারের নিকট থেকে ক্লাবটির নামে ১০ শতাংশ জমি রেজিষ্ট্রি করে নেওয়া হয়। 

পরে একই বছরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাধ্যমে ক্লাবটি সরকারী রেজিস্ট্রেশনভুক্ত করা হয়। আদর্শ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন পান্না জানান ১৯৬৯ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করা অবস্থায় চাকুরী করার কারণে অন্যত্র চলে যাওয়ায় নতুন সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করেন মকবুল হোসেন বেগু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের রোকন এবং ক্যাশিয়ার হিসাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দায়িত্বভার গ্রহন করেন । 

এবং এখন পর্যন্ত টানা প্রায় ৩৮ বছর এই একই ব্যক্তিগন এই দায়িত্ব পালন করছেন।ক্লাবটির প্রতিষ্ঠাকালীন এক সদস্য জানান বিগত ২৫ বছর আগেও ক্লাবটির কার্যক্রম অব্যাহত ছিল। কিন্তু বর্তমানে শুধু খাতা কলমেই রয়েছে ক্লাবটি এর কোন কার্যক্রম নেই। এমনকি ক্লাবটির ঘর এখন মটরসাইকেলের গ্যারেজ হিসাবে ব্যবহার হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 

সুজানগর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি জুয়েল রানা জানান যেহেতু মুক্তিযোদ্ধারা সেই সময় এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন। সেহেতু ক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে আমাদের মত তরুণেরা সহ সকল শ্রেণী পেশার মানুষ এই ক্লাবে এসে যাতে  মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর জিবনী সহ বিভিন্ন বিষয়ের উপর লেখা বই পড়ে জ্ঞান লাভ করতে পারে সেই লক্ষে বিভিন্ন লেখকের ভাল ভাল বই, পত্রিকা রাখার পাশাপাশি টিভি সহ বিনোদনের জন্য প্রয়োজনীয় সকল ধরণের ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট দাবী জানান।  

সুজানগর আদর্শ ক্লাবের  বর্তমান সভাপতি মকবুল হোসেন বেগু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের রোকন এর কাছে আদর্শ ক্লাবটির বেহাল দশার বিষয়ে জানতে চাইলে তারা জানান ক্লাবটিতে শিক্ষনীয় ও বিনোদনের জন্য অতীতে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করলে স্থানীয় লোকজন ক্লাবটিতে তেমন না আসায় মাদকের আড্ডাখানায় পরিণত হওয়ায় পরে ক্লাবের ঘরটি ভাড়া দেওয়া হয়। এবং ক্লাবটির জায়গা ভাড়া ও বিভিন্ন অনুদান থেকে প্রাপ্ত আয় অগ্রণী ব্যাংক সুজানগর শাখায় জমা রয়েছে।

এছাড়া ক্লাবটির সার্বিক উন্নয়নের জন্য ইতিমধ্যে আগামী শনিবার (২ রা নভেম্বর) সন্ধ্যা ৭টায় এক সভা আহ্বান করা হয়েছে। আর এ সভায় কমিটির সকল সদস্য সহ স্থানীয় অন্যান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করবেন বলে প্রত্যাশা করেন। 

No comments

Powered by Blogger.