সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
এম এ আলিম রিপনঃ “দক্ষ যুব গড়েছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের অনান্য স্থানের ন্যায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সুজানগরেও এক বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক এবং যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে ।
এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শনিবার (১লা নভেম্বর) সকালে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সকাল ১০টায় এক বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালিটি সুজানগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ।
পরে র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সুজানগর প্রেস ক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, সুজানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর থানার এস আই শ্রী গোপাল, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আব্দুল গাফফার, জলিলুর রহমান, অফিস সহকারী আব্দুল গনি, ক্যাশিয়ার সেলিম রেজা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায় এবারে উপজেলার যুব প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন যুবক ও যুব মহিলাদের মাঝে সর্বমোট ১১ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।





No comments