ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপিত


এম এ আলিম রিপনঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের অনান্য স্থানের ন্যায় সুজানগরেও ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে শনিবার (২লা নভেম্বর) সকালে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে  সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয় । 

র‌্যালিটি সুজানগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার  দেলোয়ার হোসেন বিদ্যুৎ এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া জাতীয় সমবায় দিবসের  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, সুজানগর প্রেস ক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, যুবলীগ নেতা রহুল সর্দার, সুজানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজানগর সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক ফজলুল হক।এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।

No comments

Powered by Blogger.