সুজানগরে নকলমুক্ত পরিবেশে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলায় মোট ৬ টি কেন্দ্রর মাধ্যমে শনিবার (২রা নভেম্বর) থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ।
সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিন শনিবার(২রা নভেম্বর) কেন্দ্রগুলো পরিদর্শন করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন জানান এবারে সুজানগর উপজেলার শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সুজানগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,দুলাই উচ্চ বিদ্যালয়, চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও নাজিরগঞ্জ উচ্চ দ্যিালয় কেন্দ্রের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা কেন্দ্রর মাধ্যমে জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া সুজানগর নিজামউদ্দিন আজগর আলী কলেজ কেন্দ্রের মাধ্যমে নবম শ্রেণীর ভকেশনাল ফাইনাল পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। দুলাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব আনছার আলী জানান জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষার এ কেন্দ্রে ২০০৩ জন, চিনাখড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব জাহাঙ্গীর হক জানান তার কেন্দ্রে ১১৩০ জন, সুজানগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব আমজাদ হোসেন জানান তার কেন্দ্রে ১৬৩০ জন, সুজানগর উপজেলার শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মনসুর আলী জানান তার এ কেন্দ্রে ৯০৫ জন ও নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব নাদের হোসেন জানান তার এ কেন্দ্রে ৯৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে।
এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষায় মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে বলে জানান অত্র কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা মাহাতাব উদ্দিন। এছাড়া সুজানগর নিজামউদ্দিন আজগর আলী কলেজ কেন্দ্রের মাধ্যমে নবম শ্রেণীর ভকেশনাল ফাইনাল পরীক্ষায় ৮৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়।




No comments