ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

চরতারাপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন



এম এ আলিম রিপনঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাকছিডাঙ্গিতে স্থানীয় পর্যায়ে গ্রামবাসীদের (অভিভাবক, শিক্ষক, ইমাম কাজি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজন্সী (জাইকা) এর  সহায়তায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুলের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া বাল্য বিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ মোশারোফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  শাওয়াল বিশ্বাস ও পাবনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদ্দুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ, উপজেলা সমবায় অফিসার মাসুদ রানা, আনছার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুন হাবীব, ইউডিএফ নিশীথ বরণ রায়, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী ফয়জুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে জালাল উদ্দিন বিশ্বাস, বকুল খান, খলিলুর রহমান, রইচ উদ্দিন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাব হোসেন ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


No comments

Powered by Blogger.