ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে - এমপি ফিরোজ কবির


এম এ আলিম রিপনঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 

আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে মঙ্গলবার (০৫ নভেম্বর)  সুজানগরে অনুষ্ঠিত  মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন সরকার সকল মানুষের মৌলিক চাহিদা পুরণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।আর উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।  

খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূন্নতা অর্জনসহ শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, ওষুধ উৎপাদন সকল ক্ষেত্রে এগিয়েছে বাংলাদেশ। আগামি প্রজন্মের জন্য সুন্দর দেশ গঠনের লক্ষ্যে সকলকে কাজ করতে হবে বলেও জানান তিনি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা।তাই সরকারের এই সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সকলকে সরকারের পাশে থেকে কাজ করে যাবার আহ্বান জানান তিনি। 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি সরদার রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর পৌর শাখার সভাপতি জুয়েল রানা,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুবলীগ নেতা মোস্তফা ও মোতালেব হোসেন প্রমুখ। 

সভায় সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, ইউনিয়ন যুবলীগ নেতা আলাল খলিফা, মিজানুর রহমান রুবেল, শামছুর রহমান, আব্দুল বারেক, ফজলুল হক, রিপন, শাহীন সহ উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে সভার শুরুতেই পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এবং সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন সহ অনান্য অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং নব নির্বাচিত পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

No comments

Powered by Blogger.