ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা


মোঃ ফিরোজ রানাঃ ‘
তাপসনিঃশ্বাসবায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি
অশ্রুবাস্প সুদূরে মেলাক।’

হ্যাঁ সেই সুদূরেই মিলিয়েছে আরো একটি বছর। হারিয়েছে কালের গর্ভে।শুদ্ধ সুন্দর এ প্রার্থনার মধ্যে দিয়ে আজ নতুন করে দিন শুরু করবে সুজানগর উপজেলাবাসী।  আর পুরোনো শোক-তাপ-বেদনা-অপ্রাপ্তি-আক্ষেপ ভুলে অপার সম্ভাবনার দিকে যাওয়া, দুই হাতে অন্ধকার ঠেলে,ভয়কে জয় করার মানসে জেগে উঠার প্রত্যয় ঘোষণার মধ্যে দিয়ে অভূতপূর্ব সাংস্কৃতিক জাগরণের পহেলা বৈশাখ, ১৪২৬বঙ্গাব্দের প্রথম দিন প্রাণের উৎসবে মেতে উঠে সুজানগরের সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় । মঙ্গল শোভাযাত্রাটি সুজানগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় । মঙ্গল শোভাযাত্রাটিতে  সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা,সুজানগর প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু,মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল,সাধারণ সম্পাদক শেখ তুষার, সুজানগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন ।পরে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীগন ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ।

No comments

Powered by Blogger.