সুজানগরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান
সুজানগর প্রতিনিধিঃ সুজানগর উপজেলার পদ্মা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সুজানগর উপজেলা সমাজ সেবা অফিসে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে উক্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল কাদের রোকন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এবং সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপসেমাজ সেবা অফিসার মো.জাকির হোসেন।অনুষ্ঠানে সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আব্দুল হাই, আব্দুল কাদের, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন জানান বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ সুজানগর উপজেলার পদ্মা নদী ভাঙ্গনে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে প্রতিটি পরিবারের জন্য ৫হাজার টাকার এ আর্থিক অনুদান প্রদান করা হয়।




No comments