ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন


সুজানগর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে উক্ত বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল কাদের রোকন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এবং সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম প্রমুখ। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার।অনুষ্ঠানে সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আব্দুল হাই, আব্দুল কাদের, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার জানান ২০১৯-২০ অর্থবছরে খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে সুজানগর উপজেলার ২ হাজার ৮’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হবে।আর এর আওতায় প্রতিটি কৃষক বিনামূল্যে ডিএপি সার ১৫ কেজি ও এমওপি সার ১০কেজি সহ সর্বমোট ২৫ কেজি এবং ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ পাবেন।

No comments

Powered by Blogger.