ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে বৈশাখী শাড়ি না পাওয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা


ডাঃ সাইফুল্লাহ ফুল (সুজানগর প্রতিনিধি) ঃ পিতা-মাতার কাছে বৈশাখী শাড়ি চেয়ে না পাওয়ায় সুজানগরে খাজ্জাতুল খাতুন সাজিদা (১০) নামে এক শিশু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া নতুন পাড়া গ্রামের মোহা.জাফফার হোসেনের কন্যা এবং স্থানীয় তারাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্রী। মারা যাওয়া শিশুটির পিতা-মাতা কান্না জড়িত কন্ঠে জানান জানান রবিবার পহেলা বৈশাখের দিন সকাল ১০ টার দিকে মেয়েটি একটি শাড়ী কিনে দেবার আবদার করে। কিন্তু তাদের কাছে নগদ টাকা না থাকায় মেয়েকে শাড়ি পড়ে কিনে দিবে বলে জানালে অভিমান করে সবার অজান্তে এ দিন বেলা ১২টার দিকে নিজ ঘরের ডাবের সাথে  গলায় উড়না জড়িয়ে সে আত্মহত্যা করে । সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

No comments

Powered by Blogger.