সুজানগরে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা
ডাঃ সাইফুল্লাহ ফুল সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ সুজানগরে গলায় ফাঁস নিয়ে মোছা.স্বপ্না খাতুন(২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মালোয়শিয়া প্রবাসী মোঃ সুজন হোসেন এর স্ত্রী। মারা যাওয়া গৃহবধুর স্বজনেরা জানান রবিবার রাত ৮ টার দিকে সে গলায় কাপড় জড়িয়ে নিজ ঘরের ডাবের সাথে ঝুলতে থাকে। পরে বাড়ির লোকজন টের পেয়ে স্থানীয় সুজানগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।




No comments