ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক সুজানগরঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সুজানগর উপজেলা শাখার  এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । সুজানগর স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি জালাল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আবু বক্কার শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পাবনা সদর থানার সভাপতি আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি সোরহাব মোল্লা, সহ সভাপতি আয়নাল প্রাং সবুজ খান, যুগ্ন সম্পাদক সোবাহান, উজ্জল, প্রচার সম্পাদক টুটুল খান, মহিলা সম্পাদিকা রিনা খাতুন। পরে টিপু মন্ডল কে সভাপতি ও শাহজাহান কে সাধারণ সম্পাদক করে সুজানগর পৌর শাখা, সিদ্দিক কে সভাপতি  ও শহিদুর রহমান কে সাধারণ সম্পাদক করে ভাঁয়না ইউনিয়ন শাখা, সাতবাড়িয়া ইউনিয়ন শাখার লিটন সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দুলাই ইউনিয়ন শাখার মুক্তার সভাপতি ও সাধারণ সম্পাদক হামুন, আহম্মদপুর ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম বাবু ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান এবং তাঁতীবন্দ ইউনিয়ন শাখার সভাপতি আফজাল হোসেন ও জিলাল সিকদার  কে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ এর কমিটি গঠন করা হয়।

No comments

Powered by Blogger.