ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন


সুজানগর প্রতিনিধিঃ চিকিৎসাসেবার মান উন্নয়ন ও প্রতিটি মানুষের চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে দেশের প্রথমবারের মতো শুরু হয়েছে  জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয়ভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ  স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় ভাবে সুজানগর উপজেলায় এস্বাস্থ্যসেবা সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন। সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ সেলিম মোরশেদ এর সভাপতিত্বে ও মেডিক্যাল অফিসার ডাঃ রকি এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম, মেডিক্যাল অফিসার দিলারা ইয়াসমিন, মোস্তাফিজুর রহমান ও লুৎফুন নাহার লাকী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সগন, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.