ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পাবনায় “শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন” বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত


মোঃ সৌরভ হোসেনঃ পাবনায় “শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন” বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর  সহযোগিতায় ও বেসরকারি সংস্থা রুপান্তর এর বাস্তবায়নে এবং পাবনা প্রতিশ্রুতির আয়োজনে বুধবার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে এ অভিজ্ঞতা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়। পাবনা জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি এবং পাবনা প্রতিশ্রুতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা  আব্দুল মতিন খান এর সভাপতিত্বে এবং পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া  এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শাফিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)মোঃ ইমতিয়াজুল ইসলাম, আন্তর্জাতিক দাতা সংস্থা ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর  প্রতিনিধি মাসুদ আহমেদ, রুপান্তর এর কর্মসূচি  সমন্বয়কারী অসীম আনন্দ দাস, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন্নাহার জলি, বিএনপি নেতা আলী আকবর, প্রভাষক আইনুন নাহার, মনোরমা  রানী কুন্ডু, সাাঁথিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগ নেত্রী সেলিনা সুলতানা, গণমাধ্যম কর্মীদের মধ্যে আব্দুল হান্নান, আবুল কাশেম, শামীম হাসান মিলন, গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সামাদ, সমাজ সেবিকা শিউলী দত্ত, সিমা খাতুন, এনজিও প্রতিনিধিদের মধ্যে আসিয়াবের আব্দুস সামাদ, বাঁচতে চাই এর আব্দুর  রব মন্টু, শিক্ষিকা ফেরদৌসী সুলতানা লিজা, সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে মোনায়েম হোসেন, খলিলুর রহমান, মসলেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রতিশ্রুতির উপ-সহকারী পরিচালক মুজতাবা আব্দুল আহাদ। সহযোগিতা করেন উক্ত প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল আলিম(রিপন)। সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সমাজসেবক, সুশীল সমাজের প্রতিনিধি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

No comments

Powered by Blogger.