ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর প্রেসক্লাবের সদস্যদের সাথে এমপির মতবিনিময় সভা


সুজানগর প্রতিনিধিঃ সুজানগর উপজেলার সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরা সহ এলাকার সমস্যা ও সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরার প্রতি গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 

রবিবার (২৭) অক্টোবর সুজানগর প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি সাংবাদিকদের ন্যায় ও সততার সহিত  সঠিক তথ্যবহুল ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার প্রতিও আহ্বান জানান। সাংবাদিকদের যেহেতু জাতির বিবেক বলা হয় সেহেতু একজন সাংবাদিকের প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি মাহে আলম (টিপু), প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চ, ক্লাবের কার্য নির্বাহী সদস্য ও মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ টি এম সামছুজ্জামান ডন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক আমিনুল ইসলাম পল্টন, কার্য নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, সিদ্দিকুর রহমান, সাইফুল্লাহ ফুল, শামীম চৌধুরী, শরিফুল ইসলাম, ফিরোজ রানা, শাহীনুজ্জামান ও রবিউল ইসলাম প্রমুখ।

No comments

Powered by Blogger.