সুজানগরে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বামুন্দী উচ্চ বিদ্যালয়ের চার তলা ভীত বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পাবনা জোনের বাস্তবায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নতুন এ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সুজানগর পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সদস্য তোফাজ্জল হোসেন তোফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, বামুন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।





No comments