ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে শিক্ষার্থীদের পাঠদান করলেন এমপি ফিরোজ কবির


এম এ আলিম রিপনঃ স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। (২৯ অক্টোবর)মঙ্গলবার তিনি সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন যান এবং শিক্ষার্থীদের পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি একজন  আদর্শ ছাত্রের নীতি-নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা সহ নানা বিষয়ে আলোকপাত করেন তিনি। 

এছাড়া শিক্ষার মানোন্নয়ন-শিক্ষকদের পাঠদান পদ্ধতি-শিক্ষার পরিবেশ-শিক্ষার্থীদের শিখনীয় বিষয়াদির খোঁজ খবরও নেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে এমপি আহমেদ ফিরোজ কবির  শিক্ষকদের উদ্দেশে বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানকে এ গ্রেড পর্যায়ে নিয়ে যেতে হলে সকল শিক্ষকদের দক্ষ, আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। সেই দায়িত্বশীল থেকে প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়াতে কাজ করলে, তবে শিক্ষা প্রতিষ্ঠান ভালো পর্যায়ে পৌছায়। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দিয়ে ভালো পর্যায়ে পৌছালে সরকারের নজর পরে। তখন সরকারের আগ্রহ সৃষ্টি হয় অবকাঠামো উন্নয়নে। এ জন্য সকল শিক্ষককে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। 

পরিদর্শনকালে  অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের শাহিদা জলিল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ পরিদর্শনের পাশাপাশি দিনব্যাপি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সদস্য তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য জালাল উদ্দিন ও সুজানগর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা। মতবিনিময় সভায়  বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.