ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে রানার মটরসের যাত্রা শুরু


এম এ আলিম রিপনঃ ঢাকা, বগুড়া অথবা পাবনা নয় এখন থেকে সুজানগরেই  রানার মটরস এর ছোট এবং বড় আকারের ট্রাক ক্রয় করতে পারবেন রানার মটরস এর অনুমোদিত ডিলার খান ট্রেডিং কর্পোরেশন মাধ্যমে স্থানীয় এলাকা সহ অন্যান্য উপজেলার মানুষেরা। 

এ লক্ষ্যে প্রথমবারের মত সুজানগরে নতুন আঙ্গিকে এবং নতুর রুপে যাত্রা শুরু করেছে রানার মটরস এর অনুমোদিত ডিলার খান ট্রেডিং কর্পোরেশন। মঙ্গলবার (২৯অক্টোবর) সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে  নতুন এ খান ট্রেডিং কর্পোরেশনের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জল। 

এ সময় সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার  হেদায়েতুল্লাহ ডাবলু, সুজানগর খান ট্রেডিং কর্পোরেশন এর ম্যানেজার কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন । 

No comments

Powered by Blogger.