উপজেলা নির্বাচনে সুজানগরে আ’লীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৫ জনের ফরম জমা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রাপ্তির ফরম উত্তোলন করে বুধবার জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫জন আ’লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তির ফরম জমা দিয়েছেন।
সুজানগর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল এর নিকট প্রার্থীরা এ সকল দলীয় মনোনয়ন প্রাপ্তির ফরম জমাদেন।
সুজানগর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপ্রাপ্তির ফরম জমাদানকারীদের মধ্যে রয়েছেন
1.
আলহাজ আব্দুল কাদের রোকন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
আলহাজ আব্দুল কাদের রোকন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি 2.
শাহীনুজ্জামান শাহীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আবুল কাশেমের কনিষ্ট পুত্র ও বর্তমানে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
শাহীনুজ্জামান শাহীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আবুল কাশেমের কনিষ্ট পুত্র ও বর্তমানে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক 3.
তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য এবং
তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য এবং 4.
এএফএম মনিরুল ইসলাম তরুণ, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যকারী সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ।
এএফএম মনিরুল ইসলাম তরুণ, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যকারী সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ।ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে
1. বিআরডিবি এর সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব
2. দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা
3. ডিপ্লোমা কৃসিবিদ ইনষ্টিটিউশন পাবনা জেলা শাখার সভাপতি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. নুরুজ্জামান
4. সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক
5. সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম শামসুল আলমের ছেলে এস এম সাইফুল আলম বিপুল এবং
6. জিয়াউর রহমান কল্লোল।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে
1. বর্তমানে সুজানগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমেরী সুলতানা পলী
2. সুজানগরের প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ এ কে এম বন্দে আলীর ছেলে বর্তমানে সুজানগর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসানের স্ত্রী খোন্দকার শাহিদা ইয়াসমিন সুমি
3. সুজানগর উপজেলা যুব মহিলালীগের আহবায়ক ও পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোছা. মর্জিনা খাতুন
4. মোছা. রাবেয়া খাতুন ও
5. মোছা. শিরিন আক্তার।
আর মনোনয়নপ্রাপ্তির ফরম জমাদানকালে প্রার্থীরা সকল দিক বিবেচনা করে দল তাকেই মনোনয়ন দেবেন বলে পৃথক পৃথক ভাবে আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এবং সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব জানান দলীয় নির্দেশনা ও নিয়ম মোতাবেক তৃণমূল পর্যায়ে গ্রহনযোগ্য প্রার্থী বাছাই করে তারা উর্ধ্বতন দলীয় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নিকট প্রেরণ করবেন।



No comments