খলিলপুরে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্বোধন এবং সাইন্স একাডেমী স্কুল এন্ড কলেজ(প্রস্তাবিত)ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

এম এ আলিম রিপন: পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত সাগরকান্দি ইউনিয়নের খলিলপুরে দারুল হাদিস মসজিদ এন্ড মাদ্রাসা কমপ্লেক্স এর শুভ উদ্বোধন ও খলিলপুর সাইন্স একাডেমী স্কুল এন্ড কলেজ (প্রস্তাবিত) এর অবকাঠামো’র উন্নয়ন ও ভিত্তি-প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উক্ত দারুল হাদিস মসজিদ এন্ড মাদ্রাসা কমপ্লেক্সএর শুভ উদ্বোধন ও খলিলপুর সাইন্স একাডেমী স্কুল এন্ড কলেজ (প্রস্তাবিত এর অবকাঠামো’র উন্নয়ন ও ভিত্তি-প্রস্তর স্থাপন করেন। পরে দারুল হাদিস কালচারাল সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শাইখ ড. মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী।
দারুল হাদিস মসজিদ এন্ড মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার শেখের সভাপতিত্বে এবং দারুল হাদিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মোঃ গোলাম রব্বানী লিটনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও আমিনপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য জনতা ব্যাংক লিমিটেড এর এ.জি.এম কৃষিবিদ ফজলুল হক ও আব্দুল মতিন। অনুষ্ঠানে আ’লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ, উপজেলা পরিষদের সাবক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌর আওয়ামীলীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, তরুণ আওয়ামীলীগ নেতা নাছিরুল ইসলাম রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, সুজানগর পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মাহমুদ হাসান ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নয়ন । উল্লেখ্য দারুল হাদিস মসজিদ এন্ড মাদ্রাসা এবং খলিলপুর সাইন্স একাডেমী স্কুল এন্ড কলেজ(প্রস্তাবিত) এর প্রধান পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন খলিলপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী শেখ মোঃ গোলাম মোস্তফা টুটুল।




No comments