ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

এম এ আলিম রিপনঃ সুজানগরে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের সভা কক্ষে বুধবার থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী। কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষিকা অংশ নেন বলে জানান উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী । 

No comments

Powered by Blogger.