ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে শিক্ষার মান উন্নয়নে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ  সুজানগরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান বিষয়ক  এক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা আইটিআরসিই ভবনে বুধবার থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন এবং উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মিনা পারভিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান বিষয়ক দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন কম্পিউটার শিক্ষক অংশ নেন বলে জানান উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী ।

No comments

Powered by Blogger.