সুজানগরে গাছ চাপায় নিহত পরিবারকে সহায়তা প্রদান
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামে গাছ চাপায় নিহত মোঃ মুন্নাফ হোসেনের পরিবারকে এবং আহত জাহিদুল ইসলামকে সরকারি সহায়তা হিসাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গাছ চাপায় নিহত মোঃ মুন্নাফ হোসেনের স্ত্রীর নিকট বিশ হাজার টাকা এবং আহত জাহিদুল ইসলামকে দশ হাজার টাকার সরকারি এ আর্থিক অনুদান প্রদান করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
এ সময় সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, তাঁতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।




No comments