ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের প্রান্তিক কৃষকেরা পেলো বিনামূল্যে বীজ ও সার


এম এ আলিম রিপনঃ ২০১৯-২০ অর্থ বছরের রবি/২০১৯-২০ মৌসুমে গ্রীস্মকালীন মুগ ও তিল ফসলের  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি  প্রণোদনার আওতায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে  বিনামূল্যে  বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজানগরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে এবং এসএপিপিও আলমগীর হোসেন ও উপ সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলামের সঞ্চালনায়অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃনাঈম হাসান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, তাঁতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম প্রমুখ।এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সুজানগর উপজেলা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাযায় এবারে উপজেলার সর্বমোট ১৩৫০ জন ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে সার সহ মুগ বীজ, তিল বীজ, সরিষা বীজ, পেঁয়াজের বীজ, ভুট্রা বীজ ও চিনা বাদাম বীজ বিতরণ করা হবে।

No comments

Powered by Blogger.