সুজানগরে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার পুরস্কার বিতরণী
এম এ আলিম রিপনঃ সুজানগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।ভাঁয়না ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার(১৪ নভেম্বর) উপজেলার ভাঁয়না ইউনিয়নের আজগার আলী কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত খেলার পুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব।
ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও জেলা বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহজাহান আলী মন্ডল,এন এ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হারিম মানিক, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল জব্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মৃধা, সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধরী, আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা ও ভায়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
খেলাটি পরিচালনা করেন আব্দুল জব্বার খা,রহমত আলী মোল্লা, সোলায়মান মৃধা ও ইমরুল কায়েস। সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু,ক্রীড়া সংগঠক আলহাজ হেলাল উদ্দিন সহ শত শত নারী পুরুষ খেলাটি উপভোগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোতাহার হোসেন।





No comments