ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে আরাফাত আজমীরের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ


স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় আরাফাত আজমীর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সুজানগর প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য আব্দুল বাছেত বাচ্চু এবং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা নাসরিন দম্পত্তির মেঝ ছেলে। সে উপজেলার মালিফা গ্রামের বাসিন্দা।

এ বছর উপজেলার  ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে করে সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। আরাফাত আজমীর সুজানগর উপজেলায় ছেলেদের মধ্যে ৪র্থ স্থান অধিকার করেছে। 

সে মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৮৬ নম্বর লাভ করে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে। আরাফাত আজমীর ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে একজন আদর্শবান ব্যক্তি হিসাবে গড়ে উঠে দেশের নাম উজ্জ্বল করতে চায়। আরাফাত আজমীরের স্বপ্ন পূরণে তার বাবা-মা ও পরিবারের সকলে দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। 

আরাফাত আজমীর লেখাপড়ার পাশাপাশি তার পিতার মতো সংগীতেও  প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। এদিকে আরাফাত আজমীর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

No comments

Powered by Blogger.