ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পৌর মেয়র আব্দুল ওহাব


এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে এসে দাঁড়ালেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব। 
বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারী) বিকালে পৌরসভার চর মানিকদীর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আব্দুল মালেক মোল্লার পরিবারের নিকট পৌরসভার পক্ষ থেকে নগদ পনের হাজার টাকা, শাড়ী,লুঙ্গি,চাল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। 

এ সময় স্থানীয় পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার (জুবাই মেম্বার), সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,যুবলীগ নেতা আমজাদ আলী মন্ডল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণকালে পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব বলেন অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাব ইনশআল্লাহ। উল্লেখ্য গত বুধবার ভোর রাতে উক্ত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

এতে একাধিক ঘর সহ ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে সুজানগর দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের সুত্রপাত কিসের থেকে তার সঠিক কারণ জানাতে পারেনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

No comments

Powered by Blogger.