ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় মতবিনিময় সভা


আলি রেজাঃ সুজানগরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় গণমাধ্যম ও সমাজ ভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারী) স্থানীয় বিআরডিবির হল রুমে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাত গ্রস্থদের পুণর্বাসন কেন্দ্র (সিআরপি) এর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ডিএফআরডি এর সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময়  সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  নাজমুল হাসান। 

উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সিআরপি এর বিভাগীয় প্রকল্প কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক। 

সভায় সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী,সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সিআরপি’র কেন্দ্র ব্যবস্থাপক কুদরত-ই-মুছা, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ সভাপতি আমিরুল ইসলাম,সাংবাদিক আলী রেজা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। 

এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হাফিজা খাতুন।

No comments

Powered by Blogger.