ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রয়ারী) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উজানকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিকয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামালপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনগুলোর উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 

একইদিনে বোনকোলা হাট উন্নয়ন কাজের ও দুলাই পশ্চিমপাড়া থেকে দুলাই বদরপুর পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর, আওয়ামীলীগ নেতা ইকবাল বাহার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.