ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে (১৮মার্চ-১১এপ্রিল) হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন সফল করার লক্ষে এডভোকেসি সভা


এম এ আলিম রিপনঃ আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল তিন সপ্তাহ ব্যাপী ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী সকল শিশুদের জন্য ”হাম রুবেলা” টিকা ক্যাম্পেইন সফল করার লক্ষে সুজানগরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারী) উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুজ্জামান শেখ,ক্ষেতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মশিউর রহমান প্রমুখ। 

এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ। সভায় সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী,সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

No comments

Powered by Blogger.