ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর পৌরসভায় উন্মুক্তভাবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই


এম এ আলিম রিপনঃ সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান শেখ হাসিনারই অবদান এই শ্লোগানকে সামনে রেখে সুজানগর পৌরসভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই করা হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রয়ারী) পৌর কার্যালয় চত্ত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এর আয়োজন উন্মুক্ত পদ্ধতিতে এ যাচাই বাছাই সম্পন্ন করা হয়। এ সময় সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, পৌর সচিব গোলাম নবী, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর কাউন্সিলরবৃন্দ সহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয় সুত্রে জানাযায়,এবারে ২০১৯-২০ ইং অর্থবছরে সুজানগর পৌরসভা থেকে ৫৪ জন বয়স্কভাতাভোগী, ৬২ জন অস্বচ্ছল বিধবাভাতা ভোগী এবং ১০০ জন প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচন করা হয়েছে। এবং পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতীতে এ যাচাই বাছাই করা হবে। পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর জানান পর্যায়ক্রমে সকল  বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী এই কার্যক্রমের আওতায় আসবে। 

No comments

Powered by Blogger.